ইরানের ফারস প্রদেশের লামের্দ শহরের একটি জিমনেশিয়ামে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে চালানো হামলায় জিমনেশিয়ামটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। প্রাথমিক হিসেবে “১৫ জনের বেশি নিহত” হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলার সময় সেখানে শিশুরা খেলাধুলা ও শরীরচর্চায় ব্যস্ত ছিল বলে জানানো হয়েছে।
তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি এবং আন্তর্জাতিক সূত্র থেকে নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই হামলার খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর