• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০১:০৩ দুপুর

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে কাজ শুরু করলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের নব নির্বাচিত জামায়াতদলীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের মধ্য দিয়ে কাজ শুরু করেছেন। নির্বাচিত হয়ে তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের একটি রাস্তা সংস্কার করেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ সড়ক থেকে সরকারি কলেজ মাঠ পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই কাদাজল মাড়িয়ে যাতায়াত করতেন স্থানীয়রা। সদর ইউনিয়নের দেওয়ানের খামার, বাগভান্ডার, জয়মনিরহাট ইউনিয়নের ছোট ও বড় খাটামারী গ্রামের শত শত মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও দীর্ঘদিন থেকে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কুড়িগ্রাম-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এলাকায় গণসংযোগ করতে এলে স্থানীয় বাসিন্দারা রাস্তাটি সংস্কারের দাবি জানান। তখন তিনি নির্বাচিত হলে রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন। নির্বাচিত হওয়ার পরে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম তাঁর নিজস্ব অর্থায়নে ইটের খোয়া বিছিয়ে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলেন। একই সাথে নব নির্বাচিত এমপি বরাদ্দ পেলে আরসিসি ঢালাই করে রাস্তাটি পাকা করার আশ্বাস প্রদান করেন। এলাকাবাসী নব নির্বাচিত এমপির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক আরিফুর রহমান শাহিন ও নিলুফা ইয়াসমিন জানান, বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তায় কাদামাটিতে একাকার হয়ে যায়। বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়ে কর্দমাক্ত হয়ে ওঠে পুরো রাস্তা। এতে কাঁচা রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এমপি মহোদয় রাস্তাটি নিজ খরচে সংস্কার করে দেওয়ায় এলাকাবাসী খুবই খুশি।

এ বিষয়ে নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, এটি ভোটের আগে এলাকাবাসীর চাওয়া ছিল। তিনি নির্বাচিত হলেও এখন পর্যন্ত সরকারি কোনো বরাদ্দ পাননি। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেছেন। সরকারি বরাদ্দ পেলে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল রাস্তা সংস্কার করা হবে এবং বরাদ্দের অর্থের পরিমাণ জনসাধারণের সম্মুখে প্রকাশ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com