রাজবাড়ীর শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর এলাকায় শমসের আলী শেখ নামে এক কৃষককে বাশ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মাদক ব্যাবসায়ী বরকতকে আটক করেছে পুলিশ।
নিহত শমসের আলী শেখ রাজবাড়ী সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর এলাকার সোবান শেখের ছেলে। আর আটক মাদক কারবারি বরকত শেখ একই এলাকার মজিদ শেখের ছেলে।
রোববার (১ মার্চ) ভোরে রাজবাড়ী সদর উপজেলা শহীদওহাবপুর ইউনিয়নের গৌড়িপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজবাড়ী সদর থানার অফিসার্স ইনচার্জ খোন্দকার জিয়াউর রহমান জানান বরিবার ভোরে হঠাৎ করে মাদক কারবারি বরকত শেখ একটি বাশ নিয়ে প্রতিবেশি শমসের শেখের বাড়িতে গিয়ে তাকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে।
এতে সে গুরুতর আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্য হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত বরকতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে বলে জানান তিনি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর