বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী ঘোষণা করেছে, যেখানে আগে মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ার কারণে নির্বাচন স্থগিত হয়েছিল। নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রয়াত প্রার্থীর ভাই ও সাবেক সেনা কর্মকর্তা মো. মাসুদুর রহমান মাসুদ।
রোববার (১ মার্চ) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।
তিনি বলেন, দলীয় শুরা সদস্যদের মতামত, তৃণমূলের পরামর্শ এবং জেলা নেতাকর্মীদের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে রবিবার দুপুরেই মাসুদুর রহমানের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
মাসুদুর রহমান শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা আইবিডব্লিউএফের সাংগঠনিক সম্পাদক।
উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। এরপর ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে ২৪ ফেব্রুয়ারি নতুন তফশিল ঘোষণা করা হয়। নতুন তফশিল অনুযায়ী, এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।
কুশল/সাএ
সর্বশেষ খবর