পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী মহাসড়কে চলাচলকৃত সকল মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে নিরাপত্তা দেবে সিরাজগঞ্জ জেলা পুলিশ। আজ রোববার (০১ মার্চ) হতে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে। উল্লেখিত সময়ে যানবাহনগুলোকে যমুনা সেতু অতিক্রম করার পর পুলিশ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জের সীমান্ত এলাকা পারাপার করে দেওয়া হবে।
জেলা পুলিশের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এজন্য যানবাহনের চালকদেরকে যে কোন প্রয়োজনে যমুনা সেতু থানার ওসি, ডিউটি অফিসার ও পুলিশ কন্টোল রুমের মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদের সময় বিভিন্ন যানবাহনে পণ্যসামগ্রী পরিবহনের পাশাপাশি অনেক লোকজনও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলাচল করে থাকে। এ সময়ে দূর্বৃত্তরা মহাসড়কে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এ অবস্থায় ঈদ উপলক্ষে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এসকর্ট পদ্বতি চালু করা হয়েছে। আমরা আশা করছি এ পদ্বতিতে চালুর ফলে যানবাহন ও মানুষজন নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর