ফেনী জেলার সোনাগাজী থানার মাদক মামলায় ২ বছরের সাজা ওয়ারেন্টসহ ১১টির মাদক মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মোঃ দুলাল প্রকাশ ইবরাহীম দুলাল’কে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগাম।
এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার সোনাগাজী থানাধীন ডাকবাংলা এলাকায় অভিযান পরিচালনা করে একাধিক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ দুলাল প্রকাশ ইবরাহীম দুলাল(৪৮), পিতা-মৃত মোখলেছুর রহমান প্রকাশ মুগবুল আহাং প্রকাশ মকু, সাং-উত্তর মঙ্গল কান্দি, থানা- সেনাগাজী, জেলা-ফেনী’কে আটক করতে সক্ষম হয়।
দুলাল ফেনী জেলার সোনাগাজী থানার মামলা নং-১১, তারিখ-১৭ ফেব্রুয়ারী ২০২১ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১০ (ক), মামলায় ২ বছর সশ্রম কারাদন্ড ও ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে ফেনী জেলার সোনাগাজী থানায় মাদক সংক্রান্তে ১১টি মামলা রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর