• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০২:০৪ দুপুর

ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

ছবি: সংগৃহীত

সারাদেশে বিশেষ উৎসবমূলক ক্যাম্পেইন ‘ঈদ মেগা অফার’ ঘোষণা করেছে অপো। ০১ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে রমজানের শেষ দিন (চাঁদ রাত) পর্যন্ত। নতুন অপো এ৬এস প্রো’র পাশাপাশি, অপো এ৬এক্স, অপো এ৬, অপো রেনো১৪ ও অপো রেনো১৫ এফ মডেলগুলোর ওপরও এই ঈদ মেগা অফার প্রযোজ্য হবে।

ক্যাম্পেইনের আওতায়, ক্রেতারা প্রতিটি কেনাকাটার সঙ্গে ফ্রি ৯০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি উপভোগ করতে পারবে। পাশাপাশি, আকর্ষণীয় ঈদ উপহার হিসেবে আরও থাকছে একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, অপো প্যাড, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, ও’লাইক টিডব্লিউএস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট ও অপো ক্যাপ। এছাড়াও, ক্রেতারা ন্যূনতম ২০% ডাউন-পেমেন্টে টপপে’র মাধ্যমে সহজ কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন, যা এই ঈদে প্রিমিয়াম প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলবে।

এদিকে, অপো এ৬এস প্রো’র ক্রেতারা ‘সহজ’ থেকে ১,০০০ টাকার বাস টিকেট ভাউচার কোড জেতার সুযোগ পাবেন। মোট ২৫০ জন ভাগ্যবান ক্রেতা লটারির মাধ্যমে নির্বাচিত হবেন এবং প্রত্যেক বিজয়ী বাস টিকেট কেনার জন্য একটি করে ইউনিক ভাউচার কোড পাবেন। পাশাপাশি, এ৬এস প্রো ক্রেতারা আন্তর্জাতিক ও স্থানীয় এয়ারটিকেটের ক্ষেত্রে সর্বোচ্চ ৬% পর্যন্ত ভাউচার সুবিধা উপভোগ করার সুযোগ পাবে।

ক্যাম্পেইনের মূল আকর্ষণ হিসেবে রয়েছে একেবারে নতুন নিয়ে আসা ডিভাইস অপো এ৬এস প্রো, যেখানে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা রয়েছে। ইন্টেলিজেন্ট ফেস ডিটেকশন ও স্বয়ংক্রিয় ফ্রেম অ্যাডজাস্টমেন্ট প্রযুক্তির মাধ্যমে এই ফ্রন্ট ক্যামেরা গ্রুপ সেলফিতে সবাই নিখুঁতভাবে ফ্রেমে থাকবে, তা নিশ্চিত করে। ফলে, পারিবারিক জমায়েত ও ঈদের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে রাখা এখন আরও সাবলীল হয়ে উঠবে।

সেলফি ক্যামেরার এই ব্যতিক্রমী উদ্ভাবনের পাশাপাশি, অপো এ৬এস প্রো শক্তিশালী অল-রাউন্ড পারফরম্যান্স প্রদান করছে। এর মধ্যে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, স্মুথ ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে এবং আরও উন্নত ও টেকসই ব্যবহারের জন্য আইপি৬৯কে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সক্ষমতা।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “ঈদ মানেই একসাথে থাকা, কৃতজ্ঞতা আর আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আমাদের ‘ঈদ মেগা অফার’-এর আকর্ষণীয় উপহার, সহজ কেনাকাটার সুবিধা ও অপো এ৬এস প্রো’র মতো উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে আমরা এই উৎসবকে আরও অর্থবহ করে তুলতে চাই। বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ঈদস্মৃতিগুলো আরও ভালোভাবে ধরে রাখতে পারবেন এবং প্রতিদিনের জীবনে সত্যিকারের প্রযুক্তির অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন বলে আশা করি আমরা।”

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com