• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মোঃ শাকিল শেখ
স্টাফ করেসপন্ডেন্ট (সাভার ও ধামরাই)
প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ০৫:২৫ বিকাল

আশুলিয়ায় নারী দোকানীকে দোকান বন্ধের হুমকি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাভারের আশুলিয়ায় এক নারী মুদি দোকানিকে দোকান বন্ধের হুমকি- ধামকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে আবুল মীর নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

সোমবার (২ মার্চ) সকালে ভুক্তভোগী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এরআগে রোববার দুপুরে আশুলিয়ার বেরন মানিকগঞ্জপাড়া এলাকায় ‘মিকাইল জেনারেল স্টোর’ ও অলিম্পিক কোম্পানির ডিলার মারুফের দোকানে এই হুমকি দেন এমন অভিযোগ ভুক্তভোগীর।

ভুক্তভোগী দোকানী শম্পা বেগম অভিযোগ করে বলেন, প্রভাবশালী আবুল মীর নামে এক ব্যাক্তি আগে অলিম্পিক এর ডিলার ছিলো। পরে কোম্পানীর কাছ থেকে আমার স্বামী মারুফ ডিলার আনেন। কোম্পানীর কাছে নাকি আবুল মীর টাকা পাবে। এই জন্য আবুল মীর ও তার সহযোগী ময়না সহ আরও কয়েকজন আমার দোকানে এসে কোম্পানীর কাছে যে টাকা পাবে সেই টাকা আমাদের কাছে দাবি করে বা কোম্পানীর কাছ থেকে টাকা আদায় করে দিতে বলে। অন্যথায় ব্যাবসা করতে পারবো না বলে হুমকি দেয়। সে টাকা পাবে কোম্পানীর কাছে, সেই টাকা আমি দিবো কেন বা আমি আদায় করে দিবো কেন। এনিয়ে সে বলে এখনই দোকান বন্ধ করবি এই বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং ভয়ভীতি দেখায়। এবিষয়ে থানায় অভিযোগও করবেন বলে জানান ভুক্তভোগী শম্পা বেগম।

শম্পা বেগমের স্বামী মারুফ বলেন, ঘটনার সময়ে আমি দোকানে ছিলাম না। আবুল মীর আমাকে ফোনে হুমকি-ধামকি দিয়ে বলে আমি অলিম্পক কোম্পানির কাছে টাকা পাবো, এই টাকা তুই দিবি বা আদায় করে দিবি। আপনি কোম্পানীর কাছে টাকা পাবেন আমি কেন দিবো, কোম্পানীর সাথে আপনি বুঝেন প্রতিত্তোরে এই কথা বললে সে আমার মাল ডেলিভারি গাড়ি আটকে দিবে এবং কেমনে তুই ব্যবসা করো দেখে নিবো বলেও হুমকি দেয়।

পরে এ বিষয়ে অভিযুক্ত আবুল মীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকি ধামকি ও গালিগালাজ এর বিষয়ে অস্বীকার করে বলেন, আমি তাকে কোন হুমকি-ধামকি এবং গালিগালাজ দেয়নি। আমি মারুফকে কইছি দুই থেকে ৩দিন গাড়ি বন্ধ রাখেন, গাড়ি বন্ধ রাখলে কোম্পানী আমার পাওনা ট্যাকা দিয়া দিবো। আপনি কোম্পানীর কাছে টাকা পাবেন মারুফ কেন সে তার গাড়ি বন্ধ রাখবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিতো কোম্পানীর কাছে ১লাখ ৪০ হাজার ট্যাকা পাবো এই জন্য গাড়ি বন্ধ রাখতে কইছি। এছাড়া মারুফ একটু আমার সাথে ত্যারামি কথাবার্তা কওনে আমি তহন কইছি কেমনে মাল ডেলিভারী দ্যাস দেখমুনে।

এরপরে আবুল মীরের সহযোগী ময়নার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসলে ঘটনার বিষয়ে আমি জানতাম না। আমি আবুল মীরের সাথে গিয়েছি মাত্র, না জেনেশুনে যাওয়াটা আমার ঠিক হয়নি।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগী দোকানীর অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com