• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১০:৩৫ রাত

আমি নিজে অপকর্ম করব না, কাউকে করতে দেব না: হাজী জসীম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দীন বলেছেন, “আমি নিজে অপকর্ম করব না, কাউকে অপকর্ম করতে দেব না। সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব।”

সোমবার (২ মার্চ) কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের সঙ্গে নবাগত সংসদ সদস্যের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতে কী হয়েছে তা জানতে চান না; বরং আগামী দিনগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রশাসনের সব স্তরে সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুড়িচং একটি সীমান্তবর্তী উপজেলা উল্লেখ করে এমপি জসীম উদ্দীন বলেন, উঠতি বয়সের অনেক যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ‘জিরো টলারেন্স’ নীতিতে তা নিয়ন্ত্রণে আনতে হবে। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় তিনি শিক্ষাখাতকে আরও শক্তিশালী করা এবং সেবার মান বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া উপজেলার বিভিন্ন সড়ক নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার, সাব-রেজিস্ট্রার মো. মীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্ত রুদ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাসেল সারওয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কবীর আহম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু উপস্থিত ছিলেন। এছাড়াও বুড়িচং উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com