শেরপুরের নালিতাবাড়ীতে প্রয়াত মহান জাতীয় সংসদের হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি গ্রন্থাগারের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ী পৌর শহরের চেয়ারম্যান সড়কে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সারোয়ার হোসেন ও কবীর হোসেনের উপস্থাপনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, বিএনপি নেতা ও সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি, আমিনুল ইসলাম জিন্নাহ, আবু রায়হান, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনুস আলী দেওয়ান, ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক হুইপ মরহুম আলহাজ জাহেদ আলী চৌধুরীর জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর