শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে শিউলি খাতুন (২২) নামে এক গৃহবধূ বিষপান করে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ ) বিকালে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের বাসিন্দা শিউলি খাতুন তার স্বামী আবু সায়েমের সঙ্গে পারিবারিক কলহের জেরে গত সোমবার সন্ধ্যায় স্বামীর বসতঘরে বিষপান করেন।
পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর