মার্কিন ও ইসরাইলি হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের “সব অর্থনৈতিক কেন্দ্র” লক্ষ্য করে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন সতর্কবার্তা দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–এর জেনারেল ইব্রাহিম জাব্বারি। এ সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
ইরানি বার্তা সংস্থা Islamic Republic News Agency (আইএসএনএ)–এর বরাতে জাব্বারি বলেন, “শত্রুপক্ষ যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তবে আমরা অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাব।”
তিনি আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। তার ভাষ্য, “বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে, যা শিগগিরই ২০০ ডলারে পৌঁছাবে।”
বিশ্ব জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ নৌপথ Strait of Hormuz দিয়ে বিশ্বের মোট বাণিজ্যিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। প্রতিদিন বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ—প্রায় ২ কোটি ব্যারেল—এই সংকীর্ণ প্রণালি দিয়ে অতিক্রম করে। এছাড়া কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিও এ পথেই হয়ে থাকে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ বা অচল হয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হতে পারে।
সাজু/নিএ
সর্বশেষ খবর