মার্কিন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে নৌপরিবহন ব্যাহত হওয়ার পর বিরল এক যাত্রায় একটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের দিকে গেছে অপরিশোধিত তেল তুলতে।
রয়টার্সের খবরে বলা হয়, ‘পোলা’ নামের ট্যাংকারটি ২ মার্চ হরমুজ প্রণালির কাছে পৌঁছানোর সময় তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এইআইএস) বন্ধ করে দেয়। পরে মঙ্গলবার জাহাজটি আবুধাবির উপকূলের কাছে পুনরায় ট্র্যাকিং ডেটায় দেখা যায়।
ব্যবসায়িক সূত্রের বরাতে জানানো হয়েছে, জাহাজটি আবুধাবির মুরবান অপরিশোধিত তেল থাইল্যান্ডে নেওয়ার জন্য জেবেল ধান্না বন্দরের দিকে যাচ্ছিল। সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছে।
রয়টার্স আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে ইরানের হুমকির কারণে উপসাগরীয় অঞ্চলে নৌচলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। কাতার থেকে ইরাক পর্যন্ত বিভিন্ন দেশে তেল ও গ্যাস উৎপাদনেও বিঘ্ন ঘটেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর