রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভট্টাচার্যপাড়া গ্রামে রাতের আধারে বসত বাড়ীতে হামলার ঘটনা ঘটছে। হামলাকারী দূর্বৃত্তরা কেটে ফেলেছে টিনের বেড়া।
ভট্টাচার্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল কাদেরের বাড়িতে বুধবার (৪ মার্চ) রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটছে।
ক্ষতিগ্রস্ত আব্দুল কাদের বলেন রাত ১২ টার দিকে আমরা ঘুমিয়ে ছিলাম হটাৎ করেই কে বা কারা এমন কাজ করছে, আমার কারো সাথে কোন শত্রুতা নেই, তবে কেন আমার সাথে এমন করা হল তা বুঝতে পারছি না।
এ ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মুলক শাস্তি কামনা করছি।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন এমন ঘটনা শুনিনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর