• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:১৬ রাত

সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা রুখে দেওয়া সম্ভব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

স্বাধীন সাংবাদিকতার জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি। যার ওপরই আঘাত আসুক ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। সাংবাদিকরাই পারেন সাংবাদিকতা বাঁচাতে। সমঝোতা থাকতে হবে, সবার পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাংবাদিকতার পেশা সুরক্ষিত থাকবে। ঐক্যবদ্ধ থাকলে সব ধরনের প্রতিবন্ধকতা রুখে দেওয়া সম্ভব।

বুধবার বগুড়া শহরের জলেশ্বরীতলা জিভেজল চাইনিজ রেস্টুরেন্টে দৈনিক পুনরুত্থান আয়োজিত সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এজেন্টদের সম্মানে ইফতার ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার তাগিদ দেন প্রবীণ সাংবাদিক, লেখক, বিশ্লেষক, কলামিস্ট এবং রাজনৈতিক দলের নেতারা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাব বিশেষ সংবাদদাতা সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু। বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, দৈনিক আমার দেশ স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, দৈনিক পুনরুত্থান ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল ইসলাম দয়া।

বক্তব্যে বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল বলেন, ঐকবদ্ধ হওয়ার জন্য প্রয়োজন সমঝোতা। আমরা চাই আপনারা (সাংবাদিক) ঐকবদ্ধ হোন। বিএনপি সরকার স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। সর্বোচ্চ সুরক্ষা পাবেন, সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন।

​মাসুদুর রহমান মাসুম ও আব্দুর রউফ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন দৈনিক মানবজমিন ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সাংবাদিক ও কবি এইচ আলিম, এটিএন বাংলা আজিজুল হাকিম রুমন, রাইজিং বিডির এনাম আহমেদ, দেশ টিভি স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, সাংবাদিক আসাফ উদ দৌলা নিয়ন, মাজেদুর রহমান, আব্দুল ওয়াদুদ, ফয়সাল হোসাইন সনি, কালের কন্ঠের তহমিদুর রহমান তানিন, পুনরুত্থান রিপোর্টার রিহাদ হোসেন, মিজানুর রহমান আশিক, রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com