অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অপো। অপো এ৬এস প্রোর কেন্দ্রে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ, ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, আইপি৬৯কে রেটিংযুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স সক্ষমতা। এতে যুক্ত হয়েছে এআই লিঙ্কবুস্ট ৩.০, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, কালারওএস ১৬, এবং দীর্ঘমেয়াদি ফ্লুয়েন্সি অপটিমাইজেশন।
স্মার্টফোনটিতে আরও রয়েছে- অপো’র এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, ‘অপো এ৬এস প্রো আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে আমরা ব্যবহারকারীদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতা আরও উন্নত করতে অর্থবহ উদ্ভাবন নিয়ে আসি। শক্তিশালী ব্যাটারি সিস্টেম, দ্রুত চার্জিং সুবিধা এবং টেকসই ডিজাইনের মাধ্যমে এই ডিভাইসটি ব্যবহারকারীদের ব্যস্ত দিনের প্রতিটি মুহূর্তে নির্ভরযোগ্য সঙ্গী হতে তৈরি করা হয়েছে।’
লুমিনা ফরেস্ট ও এক্লিপ্স ব্লু এই দুটি আকর্ষণীয় রঙের এই ডিভাইসটির মূল্য মাত্র ৩৯,৯৯০ টাকা। ডিভাইসটি অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত রিটেইল আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
অপো এ৬এস প্রো ক্রেতারা টপপের মাধ্যমে ০% সুদে কিস্তি সুবিধা, একটি এলিট ব্যাকপ্যাক ফ্রি গিফট, ৯০ দিনের ফ্রি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্ল্যান উপভোগ করতে পারবে। পাশাপাশি, ক্রেতারা ফ্লিপার থেকে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এবং মাই অপো অ্যাপের মাধ্যমে ৪,০০০ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবে।
ক্রেতাদের জন্য আরও রয়েছে আকর্ষণীয় প্রোমোশনাল ক্যাম্পেইন, যেখানে জিতে নিতে পারে একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, লাখ টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২, অপো প্যাড ৩ এবং অপো প্যাড এসই।
এছাড়াও, সহজ-এর সহযোগিতায় অপো এ৬এস প্রো ক্রেতাদের জন্য বিশেষ ভ্রমণ সুবিধা রয়েছে। এই উদ্যোগের আওতায় ২৫০ জন ভাগ্যবান ক্রেতা ১,০০০ টাকার বাস টিকিট ভাউচার কোড পাবেন, যা সহজ প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে। পাশাপাশি, সকল ক্রেতা দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিটে সর্বোচ্চ ৬% ভাউচার সুবিধা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর