বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লার বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সন্ত্রাস, মাদক ও অবক্ষয় রোধে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা সদরের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আবুল হোসেন আল কাদরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজভীয়া দরবার শরীফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের রেজভী, বুড়িচং নজরুলিয়া মইনিয়া দরবার শরীফের পীর মাওলানা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী, রেজভীয়া দরবার বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ডা. মো. আমজাদ হোসেন রেজভী, মদিনার কাফেলা বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. কাদের খান মাদবপুরী এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কাজী মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা কাজী ফখরুদ্দিন আহমেদ, মাওলানা মো. মিজানুর রহমান, কারী রবিউল রাজা, মাওলানা মো. নেয়ামত উল্লাহ রেজভী, হাফেজ মাওলানা মো. আবু সাইদ, মো. আঃ অদুদ মিয়াজী মেম্বার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রভাষক শাহজাদা হোসাইন ও কারী আবদুর রহিম।
বক্তারা বলেন, রোজা শুধু উপবাসের জন্য নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের প্রশিক্ষণ। এ মাসেই মানবজাতির হেদায়াতের জন্য নাজিল হয়েছে পবিত্র কোরআনুল কারিম। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে প্রতিটি মুসলমানের উচিত নিজের আমলনামা পর্যালোচনা করা, ঘাটতি থাকলে তা পূরণ করা এবং বাকি সময়টুকু সঠিকভাবে কাজে লাগানো। পাশাপাশি ইবাদত-বন্দেগি ও সৎকর্মে মনোনিবেশ করে কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সাংগঠনিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ শাহাদাৎ হোসাইন ওয়াহেদী, মো. আব্দুল কাদের, মাওলানা মো. ইসমাইল হোসাইন, মো. হাবিবুর রহমান, মো. হারুনুর রশিদ, শোহাইব হাসান রাকিব, মাওলানা মো. সাইফুল ইসলাম চিশতী, মাওলানা আব্দুছ ছালাম ফারুকী, সৈকত ইসলাম বারী, মো. তানভীর হাসান, মাকসুদুল হাসান সিদ্দিকী, মো. ফয়জুল হকসহ আরও অনেকে। ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর