• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১১:২৯ রাত

মাদক মুক্ত সমাজ গড়তে তাহিরপুরে মাদক বিরোধী মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদকমুক্ত সমাজ গড়তে সুনামগঞ্জের তাহিরপুরে দুটি ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও পয়েন্টে এবং উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও বাজারে এই কর্মসূচি পালিত হয়।

উত্তর শ্রীপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সচেতন যুবক, চারাগাঁও ইসলামী যুব সংঘ, আল-ইখওয়ান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ (মাইঝহাটি), বাশতলা যুব সংঘ এবং ফ্রেন্ড সোসাইটি ক্লাব-এর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে রিপন আহমেদ, মুফতি আব্দুল হামিদ, আনোয়ার হোসাইন, মাওলানা নুরে আলম, ইব্রাহিম খলিল, নিজাম উদ্দিন মিনার, লিমন আহমেদ, আতহার আলী, তাফাজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকা হওয়ায় এলাকার চিহ্নিত মাদক কারবারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এদেরকে কঠোরভাবে দমন করতে হবে, না হলে আগামী দিনগুলোতে সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। একই সময়ে সচেতন এলাকাবাসীর আয়োজনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও (চকবাজারে) মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও যুবসমাজকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত রাষ্ট্র বিনির্মাণে সবাই এগিয়ে আসলে দেশ সুন্দর হবে এবং সমাজের উঠতি বয়সী যুবকরা দেশ ও পরিবারের কাজে লাগবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি মাদককারবারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি জানান এবং সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com