প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উন্নয়ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তৃণমূলের নাগরিক ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজার ও শাহ আরেফিন (রহ.) মোকাম এলাকায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সামগ্রিক উন্নয়নের রূপরেখা এবং বিদ্যমান সমস্যাগুলো নিয়ে ঐ এলাকার তিনটি ওয়ার্ডের জনগণ সংসদ সদস্যের সাথে আলোচনা করেন।
এসময় সবাই এলাকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবার উন্নয়নে ও সীমান্তে চোরাচালান প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব সহকারে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানান। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্যই হচ্ছে তৃণমূলের উন্নয়ন। আমরা কোনো চাপিয়ে দেওয়া পরিকল্পনা নয়, বরং স্থানীয় জনগণের চাহিদাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেব। এবং যেসব সমস্যার কথা তুলে ধরেছেন, সেগুলোকে প্রাধান্য দিয়েই আগামীর সকল সরকারি উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
সভায় বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর