বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের চন্দমনি নামক এলাকা থেকে নয়টি গাঁজাগাছসহ জয় পহলান (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয় চন্দমনি গ্রামের সত্তার পহলানের ছেলে।
উদ্ধার গাঁজাগাছগুলো ২৭, ২৫, ২৪, ২০, ১৮, ১৭, ১৩, ৯ ও ৮ ইঞ্চি উচ্চতার। গাছগুলো তার বসতঘরের পুকুর পাড়ের মাটিতে রোপণ করা হয়েছিল।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) বিকাশ কর্মকার জানান, স্থানীয় জয় গাঁজার বীজ রোপণ করে গাছগুলো তৈরি করেছিলেন, যাতে করে পরবর্তীতে গাঁজা প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায়। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
বরগুনায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহর নির্বাচনী ইশতেহার মাদকের করাল গ্রাস থেকে নির্মূলের মহাপরিকল্পনা বাস্তবায়নে একের পর এক অভিযানে ধরাশায়ী হয়ে পড়ছে মাদক ব্যবসায়ীরা। বরগুনা পুলিশ সুপারের নির্দেশনা, যতক্ষণ পর্যন্ত বরগুনায় মাদকমুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর