ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় বৃহৎ পরিসরের সমন্বিত অভিযান চালানো হয়েছে। বার্তা সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটি।
আইআরজিসির দাবি, ওই অভিযানে একটি উন্নত সতর্কতা রাডার ব্যবস্থা, এমকিউ-৯ ড্রোনের রক্ষণাবেক্ষণে ব্যবহৃত একটি হ্যাঙ্গার এবং মার্কিন গোয়েন্দা বিমানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ধ্বংস করা হয়েছে।
সেই সঙ্গে আইআরজিসি কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে। এক বিবৃতিতে জানানো হয়, হামলায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির রাডার সিস্টেম, জ্বালানি সংরক্ষণাগার এবং মার্কিন বিমান বাহিনীর ব্যবহার করা দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা
কুশল/সাএ
সর্বশেষ খবর