• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৪:২৮ দুপুর

নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে মিললো নারীর মরদেহ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের একটি লিফটের নিচে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত নারী কহিনুর আক্তার (৩২)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কাতারপ্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (৩ মার্চ) নিজের সাত বছর বয়সী মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন কহিনুর। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হলেও সেদিন বিকেলের পর থেকে কহিনুরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

নিহতের স্বামীর ভাইয়ের ছেলে আব্দুল্লাহ আল মামুন বলেন, চার দিন ধরে তার চাচিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পাশাপাশি র‍্যাব ও পুলিশকেও বিষয়টি জানানো হয়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, নিখোঁজ হওয়ার দিন তিনি চারতলার একটি লিফটে প্রবেশ করেছিলেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লিফটটি পরীক্ষা করলে নিচে তার মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, লিফটের ত্রুটি, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে- তা তদন্ত করে বের করার দাবি জানাচ্ছি।

এ ঘটনায় সরকারি হাসপাতালটির ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। সেবাগ্রহীতাদের অনেকেই বলছেন, চার দিন ধরে একটি মরদেহ লিফটের নিচে পড়ে ছিল, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ তা জানতে পারেনি- এটি চরম অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার উদাহরণ।

চিকিৎসা নিতে আসা রামু উপজেলার বাসিন্দা তৈয়ব হোসেন বলেন, লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও তদারকি থাকলে এমন ঘটনা ঘটত না। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে জানতে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক ডা. মং টিংঞোকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com