ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি বিভাগে ওই ইফতার অনুষ্ঠিত হয়। ক্ষণিকের জন্য হলেও ওই আয়োজন হলেও পুরো আয়োজন জুড়ে স্মৃতিচারণ আর আড্ডায় মিলনমেলায় পরিণত হয়। এতে অংশ নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইনস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আফজাল হোসেন বলেন, ‘গত বছরের রোজাতে আমরা এভাবে একত্রিত হয়েছিলাম। বছর ঘুরে দেখতে দেখতে আমরা আবার আরেকটি রমজান চলেছে এসেছে। আসলে সময়গুলো এভাবেই চলে যায়, এটাই জীবন। আজকে সবার সঙ্গে দেখা করার জন্য শত ব্যস্ততার মাঝে এখানে আসা।’
অ্যালামনাই’র কার্যক্রম আরও বিস্তৃত করার কথা জানিয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি যোগাযোগের সেতুবন্ধন তৈরি হয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে। আমরা অ্যালামনাই কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে কাজ করছি, যাতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হয়।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম বলেন, ‘আমরা সাবেক শিক্ষার্থীদেরকে আমরা একটি ছাতার মধ্যে নিয়ে আসতে চাই। এখনো যারা আসেনি, তারাও যেন এ ব্যাপারে উদ্যোগী হোন; সকলকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষার্থী ছিলাম, কেননা শিক্ষা জীবনের একটি বড় সময় এই আধুনিক ভাষা ইনস্টিটিউটে কেটেছে। আমি খুব মনে-প্রাণে চাই, এই অ্যালামনাইটি দাঁড়াক।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যাপারে নবীন শিক্ষার্থীদের শুরুতেই আগ্রহী হিসেবে গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক এবং ফরাসি ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল বলেন, ‘আমরা আগামীতে এমন আয়োজন আরও বড় পরিসরে আয়োজন করতে চাই। বিশেষ করে, নবীন যারা শিক্ষার্থী রয়েছেন, তাদেরকে শুরুতেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে আগ্রহী হিসেবে গড়ে তুলতে হবে; সেটি তাদের নবীন বরণেও হতে পারে। যার ফলে দেখা যাবে, আধুনিক ভাষা ইনস্টিটিউটের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনে পরিণত হবে।’
এসময় অন্যান্যদের মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোষাধ্যক্ষ ফজিলাতুন নেছা, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জয় রঞ্জন দাস, সদস্য ময়ূরী রাণী দে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রভাষক ইমদাদুল হক ইমনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর