"আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন-এর সভাপতিত্বে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলার দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাবলু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।
আলোচনা সভায় বক্তারা নারী অধিকার রক্ষা এবং সমাজে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। কন্যা শিশুদের অধিকার সুরক্ষা এবং নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে বর্তমান সরকার ও প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। বক্তারা আগামীর ন্যায়বিচার প্রতিষ্ঠায় আজকের সচেতন পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার পূর্বে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর