• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৫:৪১ বিকাল

বুড়িচংয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, ২২ নারী পেলেন ক্ষুদ্র ঋণের চেক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচংয়ে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৮ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাসেল সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, ডাক্তার সোলাইমান এবং উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল।

সভায় ইউএনও মো. তানভীর হোসেন বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনে ও চলার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নারীদের উচ্চ শিক্ষায় আরও এগিয়ে নিতে প্রশাসন কাজ করবে।

আলোচনা সভায় অংশ নেওয়া নারীরা বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে নারীরা প্রায়ই পথে ঘাটে উত্ত্যক্তের শিকার হন। নারী শিক্ষার আরও অগ্রগতি প্রয়োজন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা জানান, সমাজে পুরুষদের তুলনায় নারীদের স্বাধীনতা এখনো সীমিত।

এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের আরও বেশি সম্পৃক্ত করার দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২২ জন নারীকে জনপ্রতি ২৫ হাজার টাকা করে ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com