পঞ্চগড় পঞ্চগড়ে নারী দিবসে নারী প্রশিক্ষককে লাঞ্চিতের ঘটনায় পঞ্চগড় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম ওয়াহিদুজ্জামানের প্রত্যাহারে দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সাথে উপ পরিচালকের দ্রুত অপসারন ও শাস্তির দাবী করেন ভূক্তভোগী নারী ও নারী প্রশিক্ষনার্থীরা।
সোমবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে নির্যাতিত নারী সমাজ এবং মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভূক্তভোগী লাঞ্চিত নারী লুনা বেগম মহিলা অধিদপÍরের হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন সহ পঞ্চগড়ের পাঁচ উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ভূক্তভোগী লাঞ্চিত নারী লুনা বেগম সহ নারী প্রশিক্ষনার্র্থীরা অংশ নেন। মানববন্ধনে ভূক্তভোগী নারী, হিসাবরক্ষক সিলভিয়া নাসরিন, উপজেলা কর্মকর্তা এবং নারী প্রশিক্ষনার্থীরা বক্তব্য দেন।
বক্তারা জানান, মহিলা অধিদপ্তরের উপপরিচালক একেএম ওয়াহিদুজ্জামান নারী দিবসে লুনা বেগমকে কর্মসূচিতে লাঞ্চিত করেছেন এবং অফিসের কর্মচারীদের সাথে প্রতিনিয়ত অশালীন আচরন করেন তার চাকুরিবিধি ভঙ্গ করেছেন। আমরা তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে উপ পরিচালকের প্রত্যাহার দাবী করছি দাবী না মানলে কর্মচারী কর্মবিরতি করার হুশিয়ারি দেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন কর্মকর্তা কর্মচারীরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর