ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশজুড়ে শূন্যতা বিরাজ করছিল। ১০ দিন পর ইসলামি প্রজাতন্ত্রের নতুন নেতা নিয়োগ করা হয়েছে।
খামেনির ছেলে, আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে ইরানের পণ্ডিতদের পরিষদ নতুন কাণ্ডারি হিসেবে ঘোষণা করেছে।
নির্বাচনের পর থেকে ইরানের সরকার, প্রশাসন এবং সাধারণ জনগণের মধ্যে শান্তি ও স্বস্তি ফিরে এসেছে। বিভিন্ন সামরিক ও প্রশাসনিক বাহিনী, বিভাগ এবং সাধারণ নাগরিকরা আলাদাভাবে মোজতবাকে স্বাগত জানাচ্ছে।
যুদ্ধের কঠিন পরিস্থিতির কারণে সরাসরি নতুন নেতার সঙ্গে দেখা করতে না পারলেও আজ সোমবার (৯ মার্চ) রাজধানী তেহরানে জড়ো হয়ে মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানিরা। তারা নিহত খামেনি ও নতুন নেতার ছবি হাতে মিছিলে শরিক হন এবং শাসকদের প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। তার সঙ্গে স্ত্রী, মেয়ে, নাতনিসহ পরিবারের বেশ কয়েক সদস্য আহত হয়েছিলেন। তাদের মধ্যে আলী খামেনির স্ত্রী, মেয়ে ও নাতনির মৃত্যু হয়েছে। তবে বেঁচে যান মোজতবা খামেনি।
সূত্র: আল-জাজিরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর