• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মোস্তফা কামাল
সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৯:৪৭ রাত

সৌদি আরবে মিসাইল হামলায় সখীপুরের প্রবাসী নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সৌদি আরবে মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত মোশারফ হোসেন (৪০) উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে। রোববার ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল-খারিজ শহরে আল-তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেন নিহত হন। সোমবার সকালে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারের হাল ধরতে প্রায় আট বছর আগে মোশারফ সৌদি আরবে পাড়ি জমান। সর্বশেষ তিন বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। সংসার জীবনে তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে মাহিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। রোববার ইফতারের আগে বিস্ফোরণের ঘটনা ঘটলেও সোমবার সেহরির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও পরিচয়সহ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্ত্রী কবরী আক্তার জানান, রোববার সকালে স্বামীর সঙ্গে তাঁর শেষবার কথা হয়। তখন মোশারফ ঈদের জন্য টাকা পাঠানোর কথা বলেন এবং ছেলেদের জন্য কিছু কিনে দিতে বলেন। কিন্তু সেটিই যে শেষ কথা হবে, তা ভাবেননি তিনি। রাত প্রায় ৩টার দিকে মোশারফের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পরিবারে শোকের মাতম চলছে। তাঁর মা জহুরা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ছেলে মিহান এখনো বুঝতে পারছে না, তার বাবা আর কোনো দিন ফিরে আসবেন না।

নিহতের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী এম জাকির হোসেন বলেন, ইফতারের প্রস্তুতির সময় হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকা লন্ডভন্ড হয়ে যায়। তিনি শুনেছেন, হামলার স্থানটির কাছেই একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী বলেন, পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় মোশারফ প্রবাসে গিয়েছিলেন। খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে এবং পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com