• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:৩৬ সকাল

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার 

ফাইল ফটো

মেট্রো স্টেশনে খেলনা বন্দুক দিয়ে আতঙ্ক সৃষ্টি করে প্র্যাঙ্ক ভিডিও বানানোর অভিযোগে ভারতের বেঙ্গালুর শহরের এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম The Times of India-এর প্রতিবেদনে বলা হয়, গত ৭ মার্চ শহরের দ্রুতগতির গণপরিবহন ব্যবস্থা Namma Metro-তে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মার্চ দীপাঞ্জলি নগর স্টেশন থেকে ট্রেনে ওঠেন কনটেন্ট ক্রিয়েটর অর্জুন। তিনি মূলত Puducherry-এর বাসিন্দা হলেও গত দুই বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেট্রোর ভেতরে সহযাত্রীদের সঙ্গে মজা করার উদ্দেশ্যে নিজের কাছে থাকা খেলনা বন্দুক যাত্রীদের দিকে তাক করছিলেন অর্জুন। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তাৎক্ষণিক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়।

পরে বেঙ্গালুরু পুলিশের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার হওয়ার পর অর্জুন নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে আর কখনো এ ধরনের কাজ করবেন না। অর্জুন বলেন, তিনি পকেটে একটি খেলনা বন্দুক বহন করছিলেন এবং সেটি দিয়ে মজা করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন।

জানা গেছে, প্রকাশ্যে এটি ছিল অর্জুনের প্রথম প্র্যাঙ্ক ভিডিও। তবে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, শপিংমল ও অটোরিকশার মতো জনাকীর্ণ স্থানে তিনি আগেও কয়েকটি স্টান্ট ভিডিও করেছেন, যেখানে অপরিচিত লোকজনকে উসকানি দিতে দেখা গেছে।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, খেলনা বন্দুক ব্যবহার করে প্র্যাঙ্ক করা কোনোভাবেই রসিকতার বিষয় নয়। এ ধরনের কর্মকাণ্ড জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। তাই এমন কাজ করার আগে সবারই সচেতনভাবে ভেবে নেওয়া উচিত।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com