নাটোরের গুরুদাসপুর-বড়াইগ্রাম সীমান্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স অনুমানিক ৫০ বছর ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আইরমারি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহাবুব হোসেন নিশ্চিত করে জানান, সকালে ওই ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর পাঠায়। খবর পেয়ে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি ভ্যান বা অটোরিকশাচালক হতে পারেন বলে ধারনা করা হচ্ছে। কারন ব্রিজের ওপর অটোরিকশার সিট ও একটি কম্বল পাওয়া গেছে।
উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান ওসি মাহাবুব হোসেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর