বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আমতলী থানাধীন ৭নং আড়পাংগাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মধ্য আড়পাংগাশিয়া থেকে মোঃ লিটন (৪২) নামের এক ব্যক্তিকে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
আটককৃত মোঃ লিটন, পিতা- মোঃ ছত্তার হাওলাদার, মাতা- মোসাঃ পিয়ারা বেগম, সাং- আজিজাবাদ, ০৩ নং ওয়ার্ড, ছত্তার হাওলাদারের বাড়ী, ০৯ নং এম বালিয়াতলী। তার বর্তমান ঠিকানা সাং-সদর রোড, পশ্চিম বরগুনা, ৯নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা, থানা ও জেলা- বরগুনা। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য আনুমানিক ২৪,০০০ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর