ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুহুর্মুহুর আক্রমণ মোকাবিলায় প্রথমবারের মতো বিদেশের মাটিতে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ঈগল’ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেখানে পাঠানো হয়েছে।
‘ডার্ক ঈগল’ নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে উড়তে সক্ষম। এটি প্রায় ১ হাজার ৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুপক্ষের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
মার্কিন কর্মকর্তাদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত সামরিক প্রযুক্তি মোতায়েনের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বার্তাও দিতে চায়।
সূত্র: মিডিল ইস্ট আই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর