ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে ‘অতিথি।’ ঈদ স্পেশাল ভ্রমণ প্যাকেজে বাংলাদেশের ছয়টি জনপ্রিয় গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে- সুন্দরবন, সিলেট, শ্রীমঙ্গল, মধুপুর, রাজশাহী এবং উত্তরবঙ্গ। ভ্রমণকারীরা সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, শ্রীমঙ্গলের মনোরম চা-বাগান, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, রাজশাহী ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং মধুপুরের গ্রামীণ পরিবেশ ও ঐতিহ্যবাহী মান্দি খাবারের স্বাদ উপভোগ করতে পারবে।
এই অফারটি প্রযোজ্য ব্র্যাক ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর কার্ডধারীদের জন্য। এসব ব্যাংকের কার্ড ব্যবহার করে যেকোনো অতিথি ট্রাভেল প্যাকেজে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা উপভোগ করা যাবে। এই ইএমআই সুবিধা পেতে ভ্রমণপ্রেমীদের অবশ্যই ৩১ মার্চ-এর মধ্যে বুকিং সম্পন্ন করতে হবে।
প্রতিটি প্যাকেজ এমনভাবে সাজানো হয়েছে যাতে ভ্রমণকারীরা পূর্ণাঙ্গ (ফুল-বোর্ড) সেবার মাধ্যমে স্বাচ্ছন্দ্য ও সুবিধা পান। পাশাপাশি নিরাপদে স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগও থাকে। পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দঘন ঈদ উদযাপনের পাশাপাশি এটি হতে পারে একটি অর্থবহ ও স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা।
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://otithi.brac.net/microsite/our-packages এছাড়াও কল করা যাবে +8809610800700 হোয়াটসঅ্যাপ +8801332550542
কুশল/সাএ
সর্বশেষ খবর