• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ মিনিট পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:৪৯ রাত

মাদকসেবীকে ধরিয়ে দিলে ৫ হাজার, কারবারিকে ২০ হাজার টাকা পুরস্কার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামে মাদকসেবী ও মাদককারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশন পুরস্কার ঘোষণা করেছে। কেউ মাদকসেবীকে ধরিয়ে দিলে ৫ হাজার টাকা এবং মাদককারবারিকে ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামে অরাজনৈতিক সামাজিক সংগঠন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী শীর্ষক সেমিনারে বক্তারা এ ঘোষণা দেন।

বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। কেউ প্রমাণসহ মাদকসেবী বা মাদককারবারিকে ধরিয়ে দিলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করা হবে। একই সঙ্গে কেউ যদি স্বেচ্ছায় মাদক ছেড়ে ভালো পথে ফিরে আসতে চান, তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। তার এ উদ্যোগকে সফল করতে স্থানীয়ভাবে সহযোগিতা করার কথাও জানান তারা।

এদিকে যুবশক্তি ফাউন্ডেশনের এমন ঘোষণায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে সমাজ থেকে মাদক ও নেশাজাতীয় দ্রব্যের বিস্তার অনেকটাই কমে আসবে।

মাদকবিরোধী সেমিনারে সভাপতিত্ব করেন যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ মাস্টার। সঞ্চালনা করেন ডা. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান পরিচালক আলমগীর হোসেন ভুঁইয়া।

এ সময় বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সদস্য কামাল হোসেন, লোকমান হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল মতিন সোহাগ, উপদেষ্টা জহিরুল কাইয়ুম, জাহাঙ্গীর ভুঁইয়া, দেলোয়ার হোসেন, মোসলেহ উদ্দিন, জাকির ভুঁইয়া, আবুল কালাম, হাজী সেলিম, আব্দুল হক হুজুর এবং পারুয়ারা কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল আজিজসহ আরও অনেকে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com