• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৬ মিনিট পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৯:৪০ সকাল

প্রবাসীদের সহায়তায় গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে প্রবাসবন্ধু ফোরাম সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা–২) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের গোপালপুরে প্রবাসবন্ধু ফোরামের একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের সমেশপুর এলাকায় ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ব্র্যাকের বাস্তবায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা এবং ইউরোপ ফেরত ক্ষতিগ্রস্তদের ব্র্যাকের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান। এ সময় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার তৃষ্ণা দাসসহ শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ১৪ সদস্যবিশিষ্ট ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে গোপালপুর উপজেলার ২৫ জন ক্ষতিগ্রস্ত প্রবাসীর পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com