• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০২:২১ দুপুর

অশ্লীল কন্টেন্ট দেখতে পারবে না অপ্রাপ্তবয়স্করা, বয়স যাচাই ব্যবস্থা চালু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ও অনলাইন অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন একটি বয়স যাচাই ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে ১৮ বছরের কম বয়সিদের নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডে সীমাবদ্ধতা আরোপ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশের আসন্ন আইন ও আঞ্চলিক বিধিমালা মেনে চলতে ডেভেলপারদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরে ১৮+ রেটিং পাওয়া অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বয়স নিশ্চিতকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ব্রাজিলে যেসব অ্যাপে লুট বক্সের মতো ফিচার রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ১৮+ হিসেবে চিহ্নিত হবে।

অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোর নিজেই ব্যবহারকারীর বয়স যাচাই করতে পারবে। পাশাপাশি ডেভেলপারদেরও প্রয়োজনে আলাদাভাবে বয়স নিশ্চিত করার দায়িত্ব থাকতে পারে। এ উদ্দেশ্যে ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ নামে নতুন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীর বয়স-সংক্রান্ত তথ্যের ইঙ্গিত দেবে।

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ৬ মে ২০২৬ থেকে এবং লুইজিয়ানায় ১ জুলাই ২০২৬ থেকে বয়সভিত্তিক তথ্য ডেভেলপারদের সঙ্গে ভাগ করা হবে। এ এপিআইয়ের মাধ্যমে জানা যাবে ব্যবহারকারীর ক্ষেত্রে বয়সসংক্রান্ত বিধিনিষেধ আছে কি না এবং পিতামাতার অনুমতির প্রয়োজন রয়েছে কি না।

উটাহ অঙ্গরাজ্যের আইনে বলা হয়েছে, অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যাকাউন্ট পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে অনুমতি নিতে হবে। একই ধরনের আইন লুইজিয়ানা ও টেক্সাসে অনুমোদন পেয়েছে এবং ক্যালিফোর্নিয়ায় ২০২৭ সালে এমন বিধিমালা চালুর পরিকল্পনা রয়েছে।

সমর্থকদের মতে, এসব উদ্যোগ শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে। তবে সমালোচকেরা বলছেন, অতিরিক্ত বয়স যাচাই ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বয়সসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবহারে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও রয়েছে।

উটাহ আইনের প্রধান দিকগুলো

*অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে
*অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রাখতে হবে
*নির্দিষ্ট অ্যাপ বা ফিচার ব্যবহারে পিতামাতার অনুমতি প্রয়োজন হতে পারে
*বয়স যাচাই বা অনুমতির ব্যবস্থা না থাকলে কিছু অ্যাপ ডাউনলোড সীমিত করা হতে পারে

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com