• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫৪ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১০:০৬ রাত

বরিশালে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে আড্ডায় নিষেধাজ্ঞা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরিশালের গৌরনদী উপজেলায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাসার বাইরে আড্ডা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধের লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের ফেসবুক পেজে বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী গৌরনদী উপজেলার কোনো স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী সন্ধ্যার পর রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না। নির্ধারিত সময়ের পর আইন-শৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে এসব স্থানে আড্ডারত অবস্থায় পেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, "সম্প্রতি গৌরনদীর পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। আড্ডাকেন্দ্রিক একটি নেটওয়ার্ক তৈরি হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।"

তিনি আরও বলেন, "আমরা গৌরনদীর যুব সমাজকে মাদকমুক্ত রাখতে চাই। একই সঙ্গে অনলাইন জুয়া ও কিশোর গ্যাং সংস্কৃতি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব আড্ডা কেন্দ্র করে যে নেটওয়ার্ক গড়ে উঠছে তা ভেঙে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।"

ইউএনও জানান, নির্দেশনা বাস্তবায়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। পৌরসভা এলাকায় একটি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটির সদস্যরা নিয়মিত নজরদারি করবেন এবং কোনো অনিয়মের তথ্য পেলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com