• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৬:৫৪ বিকাল

বুড়িচংয়ে ২১টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া উপহার খেজুর ২১টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুরের বাক্স তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হোসেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২১টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা খেজুর গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিটি এতিমখানার জন্য একটি করে কার্টুন দেওয়া হয়, যার মধ্যে ৮ কেজি খেজুর ছিল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার সহজ করতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি আরও বলেন, রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ও বিভিন্ন দেশের এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com