সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ফয়সাল কবির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার আকতার হোসেনের ছেলে। আহত যুবকের নাম সামির হোসেন (২৪) তিনি একই এলাকার বাসিন্দা। তবে বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷
পুলিশ জানায়, উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর ওপর দুই যুবক সেলফি তুলছিলেন। এ সময় পঞ্চগড় ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় আহত হন। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর