• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১০:৩৫ রাত

বুড়িচংয়ের বিশিষ্ট শিল্পপতি মাসুদুর রহমানের পিতার জানাজা শেষে দাফন সম্পন্ন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল ছবির পাড়া এলাকার বাসিন্দা ও বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা’র শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট শিল্পপতি মাসুদুর রহমানের পিতা হাজী মো. হাসেম মোল্লা (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

একই দিন বাদ আসর শংকুচাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজা নামাজে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চান তার ছেলে শিল্পপতি মাসুদুর রহমান।

এসময় জানাজায় অংশগ্রহণ করেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুস সালাম, পুলিশের সিআইডি বিভাগের সিনিয়র এএসপি মিজানুর রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক আব্দুল আউয়াল, বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মুন্তাকিন, বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইকরামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা,সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন,পারভেজ আলম,বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশ ও সম্পাদক শরিফুল ইসলাম সুমন, এনসিপি নেতা ও বাংলা এডিশন'র প্রতিনিধি সোহেল রানাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com