• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:০৪ দুপুর

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সারিতে জায়গা পেলেন যারা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকারি বেঞ্চের প্রথম সারিতে প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা আসন গ্রহণ করেছেন।

সংসদ কক্ষে স্পিকারের ডান পাশে সরকারি বেঞ্চের প্রথম সারিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বসেন। তার পাশের আসনে বসেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর পর্যায়ক্রমে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদীর পলাশ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন আসন গ্রহণ করেন।

এদিকে গতকাল দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অনুপস্থিত থাকায় প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনের শুরুতে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। পরে সংসদ নেতা তারেক রহমান প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি করার প্রস্তাব দেন। এ প্রস্তাবে সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে এতে সম্মতি জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩ জুলাই দ্বাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সরকারের পতন ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com