• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৩:৩৩ দুপুর

সরিষাবাড়ীতে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ: আহত ৭

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ী বাসটার্মিনালে মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শিমলা বাজার কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০) ও আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম, মোতালেব, রঞ্জু মিয়া। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে তার বাস চালানোর দায়িত্ব দেন। আনিছ বাস ভাড়ার হিসাব নিয়মিতভাবে না দেওয়ায় মালিক তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদপান করে মাতাল হয়ে মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বিসমিল্লাহ পরিবহনের অংশীদার মোতালেব ও তার কয়েকজন সহযোগী তারা মিয়ার পক্ষ নিয়ে আনিছুর রহমান আনিছকে মারধর করেন।

এ ঘটনা ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাস মালিক ও শ্রমিক পক্ষ মহড়ার একপর্যায়ে সংঘর্ষ ঘটে। এ সময় যানচলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com