সুনামগঞ্জের তাহিরপুর থেকে ৩৭ বোতল বিদেশী মদসহ মো. রাসেল মিয়া (৩৪) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকা থেকে আটক করা হয়। আটক রাসেল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মৃত ইমাম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়,উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকার একটি টিনশেড ঘরের ভিতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. রাসেল মিয়াকে আটক করা হয় এবং অপর ১ জন কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে টিনশেড ঘরের ভিতর থেকে একটি খাকী রংয়ের কাগজের কার্টুনে রক্ষিত ৩৭ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
র্যাব-৯ অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪; এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর