• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৬:৪০ বিকাল

খাল পরিস্কার করলেন এমপি আলীম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে খালে নেমে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিস্কার করলেন সিরাজগঞ্জের বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। শনিবার সকালে বেলকুচিতে পৌর শহরের ওয়াপধাঁখালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি টানা দুই ঘন্টা পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ গ্রহন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘এসো দেশ ও পৃথিবী বদলাই, নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগানে সিরাজগঞ্জে ছোট নদী-নালা ও খালবিল পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ কর্মসুচী শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসুচী অব্যাহত থাকবে। এ সময়ে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, সদস্য সচিব বনি আমিনসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের কারনে দেশের মানুষ মারা যাচ্ছে এবং নানা রোগে আক্রান্ত হচেছ। আর এসব রোগের প্রধান উৎস্য ডেঙ্গু মশা- যা ময়লা পানিতে জন্ম গ্রহন করে। এ কারনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে রোগ থেকে রক্ষার জন্য ছোট ছোট নদী-নালা ও খালবিল ও বসতবাড়ীর আশপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে খাল পরিস্কার কর্মসুচী শুরু হলো। আগামীকাল থেকে প্রত্যেক দলের নেতাকর্মী তাদের প্রত্যেক গ্রামে মানুষের কল্যানের জন্য খাল-বিলসহ বসতবাড়ীর আশপাশ পরিস্কার কার্যক্রম শুরু করবেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com