• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:৩৯ বিকাল

রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ি আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুষ্টিয়া থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন বহন করে ঢাকার নবীনগরে পাচারকালে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে নূর মোহাম্মদ (৫২) নামের এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেল ৩ টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে দৌলতদিয়া ঘাটগামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১ টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

আটক নূর মোহাম্মদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বড়বাজার গ্রামের আনোয়ার ব্যাপারীর ছেলে।

জানা গেছে, কুষ্টিয়া থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন বহন করে ঢাকার নবীনগরে যাচ্ছিল আটক নূর মোহাম্মদ।নূর মোহাম্মদ দুপুরে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাট গামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে ওঠে।পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফিজুল ইসলামের নের্তৃত্বে ডিবির একটি টিম ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে চেকপোস্ট বসায়।পরে বিকেল ৩ টার দিকে অনিক সুপার ডিলাক্স বাসটি গোয়ালন্দের বাংলাদেশ হ্যাচারীর সামনে আসলে বাসটিতে তল্লাশি চালায় ডিবি পুলিশ।তল্লাশীর এক পর্যায়ে নূর মোহাম্মদের কাছে থাকা একটি কালো ব্যাগের মধ্যে তল্লাশি করে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারী এলাকায় দৌলতদিয়া ঘাট গামী লোকাল বাস অনিক সুপার ডিলাক্সে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তির কাছে থাকা কালো ব্যাগের ভেতর থেকে ১ টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি অধিকতর তদন্ত করে দেখছি। আটক নূর মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com