• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান জসিম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৯:৪৬ রাত

মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন এবং বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ (সিবিএ)-এর সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এবারের আয়োজনে মোংলা সমুদ্র বন্দরের মোট ২ হাজার ৮১০ জন তালিকাভুক্ত শ্রমিক ও কর্মচারীর মাঝে উন্নত মানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে শ্রমিকদের হাতে এসব উপহার তুলে দেন বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোংলা বন্দরের অগ্রযাত্রার পেছনে শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের ঘামঝরা পরিশ্রমেই সচল থাকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ঈদের আগে শ্রমিকদের পরিবারে আনন্দের বার্তা পৌঁছে দিতে এবং তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিটি শ্রমিক ও কর্মচারীর মাঝে ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম সেমাই, ২০০ গ্রাম প্যাকেট দুধ এবং ১টি লাইফবয় সাবান বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে শ্রমিক নেতা মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মাহবুবুর রহমান মানিক, মো. টুটুল, মো. কাজী ফারুকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরা। এছাড়া মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মো. মহসিনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য প্রতিনিধি এবং শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী গ্রহণ করে শ্রমিক আলী আশরাফ বলেন, বাজারের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এতে আমাদের পরিবারের ঈদের আনন্দ আরও বাড়বে এবং কাজের প্রতি উৎসাহও বৃদ্ধি পাবে।

আয়োজকরা জানান, বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, মোংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে দিনরাত পরিশ্রম করে যাওয়া শ্রমিকদের জন্য প্রতি বছরই উৎসবকে ঘিরে এ ধরনের সহায়তা প্রদান করে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com