• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১০:৪৬ দুপুর

কালুখালীর মদাপুর ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম, বিতরণ বন্ধ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মদাপুর ইউনিয়নে ভিজিএফের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে চাউল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি জানাজানি হলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেজবাহ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে অনিয়মের সত্যতা পাওয়ায় তিনি চাউলের গোডাউন সীলগালা করে দেন এবং বিতরণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাউল বিতরণের কথা থাকলেও অনেকেই নির্ধারিত পরিমাণের চাউল পাননি বলে অভিযোগ করেন।

সোমবার দুপুরে মদাপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, অনেক উপকারভোগী দীর্ঘ সময় অপেক্ষা করেও চাউল না পেয়ে ফিরে যাচ্ছেন।

ইউনিয়নের বাসিন্দা বিউটি বেগম বলেন, “আমি স্লিপ পেয়েছি। সকাল থেকে এসে বসে আছি, কিন্তু এখনো চাউল পাইনি। যারা পেয়েছে তারাও ১০ কেজির জায়গায় ৫ থেকে ৬ কেজি করে পেয়েছে।”

আরেক বাসিন্দা মোঃ মোতাহার মোল্লা বলেন, “আমি সকাল ৯টার সময় এসেছি। এখন দুপুর ২টা বাজে, এখনো চাউল পাইনি। এটা আমাদের অধিকার। এখন বলা হচ্ছে পরে দেওয়া হবে।”

এ বিষয়ে মদাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন, “আমার ইউনিয়নে মোট ১২১৫টি স্লিপ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা। তবে কিছু অসহায় মানুষ স্লিপ ছাড়া এসে চাউল দাবি করায় তাদের অল্প পরিমাণ করে দেওয়া হয়েছে। এছাড়া স্লিপ ছাড়া অনেক মানুষ ভিড় করায় বিতরণে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপের কারণে সাময়িকভাবে চাউল বিতরণ কার্যক্রম বন্ধ আছে।”

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, “চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে মদাপুর ইউনিয়ন পরিষদে আসি। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ভাবে চাউল বিতরণ বন্ধ করা হয়েছে এবং গোডাউন সীলগালা করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তদন্ত শেষে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রকৃত উপকারভোগীদের মাঝে সঠিকভাবে চাউল বিতরণের ব্যবস্থা করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com