পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রাজবাড়ীর দৌলতদিয়া বাসস্ট্যান্ড ও ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় যাত্রী হয়রানির অভিযোগে ২ জন ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও গোয়ালন্দ ফেরি ঘাট এলাকার মাহেন্দ্র স্ট্যান্ড, বাস টার্মিনাল, লঞ্চ ঘাট ও ফেরি ঘাটে দায়িত্ব পালনকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত নেওয়ার জন্য একটি বাস কাউন্টারের টিকিট বিক্রেতাকে ৫ হাজার টাকা ও মাহেন্দ্র চালককে ১ হাজার টাকা এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর