• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩১ সেকেন্ড পূর্বে
আক্কাস আল মাহমুদ রিদয়
বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ১০:১২ রাত

বুড়িচংয়ে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“এসো কোরআনের আলোতে, চলো জান্নাতের গলিতে” স্লোগানে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কুমিল্লার বুড়িচংয়ে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের বুড়িচং সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাব্বির, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক শরীফ সুমন, দপ্তর সম্পাদক মোঃ শাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ এবং সদস্যবৃন্দ—মোহাম্মদ তাজুল ইসলাম, রকিবুল ইসলাম রনি, মোঃ মহিউদ্দিন, মারুফ আহমেদ, মোঃ পিয়াস ও মোঃ রবিউল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com