• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ১০:২০ দুপুর

উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের ওয়ার্কার্স পার্টি

ফাইল ফটো

উত্তর কোরিয়ায় ১৫তম 'সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি' (এসপিএ) এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রবিবার (১৫ মার্চ) দেশব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে কিম জং-উনের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ৯৯.৯৩ শতাংশ সমর্থন পেয়ে বিজয়ী হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ ফলাফল ঘোষণা করে জানিয়েছে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৯৯.৯৯ শতাংশ।

উত্তর কোরিয়ার নামমাত্র আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি (এসপিএ) এর জন্য ৬৮৭ জন প্রতিনিধি নির্বাচিত করতে এ ভোট অনুষ্ঠিত হয়। অতীতের নির্বাচনগুলোর মতোই এবারও প্রতিটি নির্বাচনি এলাকায় ভোটারদের সামনে কেবল একজন করে পূর্ব-অনুমোদিত প্রার্থীকে উপস্থাপন করা হয়েছিল এবং তাদেরকে শুধুমাত্র সমর্থন বা প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হয়েছিল।

কেসিএনএ এর প্রতিবেদন অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে মাত্র ০.০৭ শতাংশ ভোট পড়েছে। বিশ্বের অন্যতম কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রে ভিন্নমতাবলম্বী ভোটাররা কারা হতে পারেন, তা নিয়ে পরিসংখ্যানটি দ্রুতই অনলাইনে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। নেটিজেনদের মাঝে এ নিয়ে বেশ কিছু মজাদার প্রতিক্রিয়াও ছড়িয়ে পড়ে, যার বেশিরভাগই ০.০৭ শতাংশ ভোটারকে অত্যন্ত সাহসী' অথবা 'মৃত' বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এ ফলাফলকে জনগণের অবিচল ঐক্য এবং বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি নিরঙ্কুশ সমর্থনের নিদর্শন হিসেবে বর্ণনা করলেও, বহিরাগত পর্যবেক্ষকরা বরাবরই এ নির্বাচনি প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে আরও জানানো হয়, কিম জং উন একটি কয়লা খনিতে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার অর্থনীতি ও তার পঞ্চবার্ষিক পরিকল্পনায় কয়লা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। এ সময় কিম তার ছোট বোন কিম ইয়ো-জং-সহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শাসনকার্য চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশকে আধুনিকীকরণের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সুত্র: দ্য পিয়ংইয়ং টাইমস।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com